চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

মাটিরাঙ্গা পৌর মেয়রের উপর হামলা, আটক ৩

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক'কে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ' সহ তার দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করে মাটিরাঙ্গা থানার পুলিশ। 



স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে মেয়র মোঃ শামসুল হক পৌর ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় গেলে দখলদার আবুল কালাম আজাদ ও তার দুই ভাই মামুন, রনি মিলে পৌর মেয়রের উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এবং মেয়রকে হত্যার উদ্দেশ্যে গলায় পাড়া দিয়ে শ্বাসরুদ্ব করার চেষ্টা করে। বিষয়টি ব্যাপক ভাবে ছড়িয়ে পরলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজাদ সহ তার দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।



পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি বলেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেইসাথে ঐ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। 



মেয়র মোঃ শামসুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে মেয়র পৌর ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় গেলে ক্ষিপ্ত হয়ে দখলদার ইসমাইল এর নির্দেশে তার ছেলে আবুল কালাম আজাদ ও তার দুই ভাই মামুন, রনি মিলে আমার উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে আমার শরীরে আঘাত করে। 


মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামীদের আটক করা হয়েছে অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


এদিকে পৌর মেয়রকে মারধরের ঘটনায় অভিযুক্ত আবুল কালাম আজাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা, পৌর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


Tag
আরও খবর