উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ৭০ এর বেশি নিহত বা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-03-2024 11:21:33 am

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের একটি নৌকা ডুবিতে ৭০ এর অধিক রোহিঙ্গা নিহত বা নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।


২২ মার্চ, শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউএনএইচসিআর এক যৌথ বিবৃতিতে জানায়, যদি হতাহতের বিষয়টি নির্দিষ্ট করা হয় তবে এটি হবে চলতি বছরের সবচেয়ে বড় মিথ্যে।


গত বুধবার (২০ মার্চ) রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়। ওই সময় স্থানীয় জেলেরা ছয় অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। ওই অ্যালার্ট জারি করা হয়। আচেহ প্রদেশের একটি জেলে সম্প্রদায় জানিয়েছে, তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। আমাদের দেখা ছাড়া আর কিছু করার ছিল না।


দীর্ঘদিন ধরেই রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে তাদের ওপর চালানো নিপীড়ন ও নাগরিক হিসেবে স্বীকৃতি না দেয়া।


ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৩ সালে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে ২ হাজার ৩০০ রোহিঙ্গা। এর আগের চার বছরে ইন্দোনেশিয়ায় যত রোহিঙ্গা গেছে তার থেকেও বেশি গেছে গত বছরে। গত জানুয়ারিতে এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানিয়েছিল, ২০২৩ সালে বাংলাদেশ বা মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ায় পালাতে গিয়ে সাগরে প্রাণ হারিয়েছে ৫৬৯ রোহিঙ্গা।


ইউএনএইচসিআরের এশিয়ার মুখপাত্র বাবর বেলুচ শুক্রবার রয়টার্সকে জানান, ডুবে যাওয়া নৌকাটিতে ১৫১ জন রোহিঙ্গা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ৭৫ জনকে উদ্ধার করেছে। বাকিরা মৃত বা নিখোঁজ রয়েছে।

আরও খবর