জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

দু’জন প্রধান শিক্ষক পদের ক্ষমতা দ্বন্দ্বে ৩১ শিক্ষক-কর্মচারী বেতন পাননি ৪ মাস

প্রধান শিক্ষক পদের দায়িত্ব পালনসহ অভ্যন্তীরণ দ্বন্দ্বে ৩১ শিক্ষক-কর্মচারীর বেতন পাননি গত ৪ মাস। রাজগঞ্জ শহীদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-পরিচালনা কমিটির মধ্যে এ দ্বন্দ্ব চলে আসছে গত দু’বছর ধরে। বর্তমানে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ২৫ লক্ষ টাকার দূর্নীতিসহ চাকুরির বৈধতা তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় ৫/৭/২০২১ তারিখে। বিদ্যালয়ের এডহক কমিটি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেন। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। এলাকার জনৈক সোহেল রানা সভাপতির দায়িত্ব থেকে ৫ সদস্যর এডহক কমিটি এসময় পরিচালনা কমিটি ছিলেন।

সূত্র মতে, ২৫/০৮/২০২০ তারিখ হতে এই সোহেল রানা ৬ মাস মেয়াদী করে এডহক কমিটিতে আসেন। অবশ্য, মাঝখানে স্থানীয় কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফও ৭/১০/২০২১ তারিখে ৬ মাসের জন্য সভাপতি মনোনিত হয়ে এডহক কমিটির প্রতিনিধিত্ব করেন।

জানাগেছে, সোহেল রানা দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্বে আসার পর প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে চাকুরি থেকে স্থায়ীভাবে অব্যহতি চেয়ে ১৯/১০/২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির নিকট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। অবশ্য, বিদ্যালয় পরিচালনা কমিটি এরই মধ্যে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করানো সহ প্রতিবেদনও বোর্ডে দাখিল করা হয়। সূত্রমতে, এতো কিছুর পরও শিক্ষাবোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন গত ১০/৫/২০২২ তারিখ উভয় পক্ষকে নিয়ে শুনানী শেষে জাহাঙ্গীর আলম নির্দোশ প্রমাণিত হলে আরবিট্রেশন বোর্ড তাকে সকল অভিযোগ থেকে অব্যহতি দেন। একই সাথে ২৩/০৫/২০২২ তারিখে স্বারণ নং-বিঅ-৬/৬৩৩২/৫০৩ পত্রে বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলমকে যোগদান করানো সহ সকল পাওনাদি বুঝে দিতে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে পত্র প্রদান করেন।

শিক্ষা বোর্ডের এই আদেশ বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ২০/০৭/২০২২ তারিখে জাহাঙ্গীর আলমকে দায়িত্ব বুঝে দেন। এরই মধ্যে সোহেল রানা আবারও তৃতীয় বারের মত ৬ মাসের জন্য এডহক কমিটির সভাপতি হয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আসেন। সৃষ্ট জটিলতা নিয়ে গত ০১/০৮/২২ তারিখে জাহাঙ্গীর আলমকে আবারও বরখাস্ত করা হয়েছে। একই সাথে সেই শিক্ষক আক্তারুজ্জানকে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তবে আক্তারুজ্জামানকে পরিচালনা কমিটি দায়িত্ব দিলেও বিদ্যালয়ে স্ব-শরীরে হয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আলম। এসবের মধ্যে মোস্তফা কামাল নামের এক অভিভাবক বাদী হয়ে গত ২৫/০৫/২২ তারিখে উচ্চ আদালতে (হাই কোর্ট) রীট করেছেন। রীটের শুনানী শেষে গত ২৮/০৮/২২ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল কার্যক্রম ৬ মাসের স্থগিত করে আদেশ দিয়েছে হাই কোর্ট। 

এদিকে জাহাঙ্গীর আলম এবং আক্তারুজ্জামান যার যার অবস্থানে থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।  এসব দ্বন্দ্বের কারণেই বিদ্যালয়ের ৩১ শিক্ষক-কর্মচারী জুলাই মাস থেকে গত ৪ মাসের বেতন পাননি। ফলে সাধারন শিক্ষক-কর্মচারী চরম সংকটের মধ্যে পড়েছেন।  এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান মুঠো ফোনে বলেন, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেও কোন শিক্ষক কর্মচারী আমার স্বাক্ষরে বেতন বিল গ্রহন করবেন না। তারা সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। তবে এসব বরখাস্তাদেশ মানতে রাজি নন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি দাবী করেছেন, এডহক কমিটি কোন শিক্ষক-কর্মচারীর বরখাস্ত করার এখতিয়ার নেই। যে কারনে  কথিত ওই সাসপেন্ট আমি মানি না।

মুঠো ফোনে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা জানান, বিধিমালা অনুসরণ করেই জাহাঙ্গীর আলমকে সাসপেন্ট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোর্টে আদেশ অনুযায়ী আমি এখন আর বিদ্যালয়ের সভাপতি নেই। তাছাড়া দু’জন হেড মাষ্টার দাবী করাই তাদের বেতন হচ্ছে না। এখন তাদের বেতন নিতে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস হয়ে যেতে হবে। বিদ্যালয়ের সৃষ্ট এসব পরিস্থিতি নিয়ে চেইন-অব-কমান্ড ছাড়াও শিক্ষার পরিবেশ ভেঙ্গে পড়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য হানুয়ার গ্রামের নাদিরা সুলতানা ও আমিনুর রহমান ক্ষোভের সাথে জানান, তাদের মেয়েরা এ বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ে। শিক্ষক-কর্মচারী এবং কমিটির দ্বন্দ্বে স্কুলটারে ধ্বংশের মুখে নিয়ে গেছে। আমরা বাচ্চাদের নিয়ে এখন নিরুপায়। রাতদিন গোন্ডগোল থাকলে সেখানে শিক্ষার পরিবেশ থাকে না। তবে, বিদ্যালয়ের এসব সৃষ্ট জটিলতা নিরাশন করতে উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছেন।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জন প্রধান শিক্ষক দাবী করাই তার সমাধান না করে বেতন দেয়া যাচ্ছে না।

এ ব্যাপারে নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার বলেন, প্রতিষ্ঠানের এক আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তি করতে ইউএনও স্যার উদ্যোগ নিয়েছেন। গত ৭ তারিখে স্যার ভারতে যাওয়ার কারণে আপাতত কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্যার ফিরলেই বিষয়টি সমাধান করা হবে।

আরও খবর