কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

৪ ছিনতাইকারীকে গণপিটুনি

শুক্রবার (২২ মার্চ) সকালে গোগনগর এলাকায় ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গোগনগর এলাকায় ছিনতাইকালে ছিনতাইকারীদের ৪ জনকে আটক করে স্হানীয় জনতা। এরপর শুরু হয় গণপিটুনি। এ সময় আরও দু'জন ছিনতাকারী পালিয়ে যায়।

পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

আহত ছিনতাইকারীদের পরিচয় জানা গিয়েছে। তারা হলো- নারায়ণগঞ্জ সদর থানা এলাকার জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮) ও বন্দর থানা এলাকার বাসিন্দা নয়ন (৩২)। শুক্রবার (২২ মার্চ) সকালে গোগনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে।

অভিযুক্ত চার জনকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর