সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে মোটরসাইকেল চোরকে গণধোলাই, অতঃপর পুলিশে সোপর্দ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাটে রাস্তার পাশে পার্কিং করে রাখা মোটরসাইকেল অভিনব কায়দায় তালা ভেঙে চুরি করে পালানোর সময় গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করলো স্থানীয় জনতা।


আটককৃত মিলাত হোসেন (২৫) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার শাখাহাতি পাড়া গ্রামের লয়া মিয়ার ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ২৪ মার্চ (রবিবার) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলার (তুলসীগঙ্গা নদী) বিলেরঘাট এলাকায় দাশড়া শেয়ালাপাড়া গ্রামের কৃষক রিপন তার ব্যবহৃত মোটরসাইকেল রাস্তার পাশে পার্কিং রেখে পাশ্ববর্তী মাঠে জমি দেখতে যান। এমন সময় তিনি দেখতে পান চোর চক্রের এক সদস্য তার মোটরসাইকেলের তালা ভেঙে পালাচ্ছে। মুঠোফোনে বিষয়টি সামনে মনঝার বাজারে কয়েকজনকে জানালে, বাজারের স্থানীয় লোকজন মোটরসাইকেল সহ চোর চক্রের হোতাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উৎসুক জনতা গণধোলাইয়ের পর পুলিশে খবর দেন। খবর পেয়ে ক্ষেতলাল থানার এসআই লতিফসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।


ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগে মনঝার এলাকা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর