বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।



সাতক্ষীরার দেবহাটা উপজেলার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় দেবহাটা সদরে অবস্থিত বিবিএমপি ইনস্টিটিউশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ জানান, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৭ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন।


 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে যথাক্রমে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিটি গ্রুপ ও বিষয় থেকে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।


প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান ও সহকারী শিক্ষক গাজী আব্দুল্লাহ আল হাসান, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন ও গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান প্রমুখ

আরও খবর