দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 24-03-2024 01:57:22 pm

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম


মোঃ ফরমান উল্লাহ,ভ্রাম্যমান প্রতিনিধি


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্যম সালুয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম না ফেরার দেশে চলে গেছেন। তিনি মধ্যম সালুয়া গ্রামের মৃত দুসমামুদের ছেলে।


জানা যায়,শনিবার (২৩ মার্চ)দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার সময় তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ দাফন করা হয়েছে।


রবিবার (২৪ মার্চ) ঐতিহাসিক সালুয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১ ঘটিকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের মরদেহে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম, ওসি লুৎফর রহমান, কুলিয়ারচর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ এনামুল হক ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন।


মরহুমের মরদেহ সামনে রেখে গার্ড অফ অনার প্রদান করেন পুলিশের এক দল চৌকস সদস্য। এসময় উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুব মিয়া শোক প্রকাশ করে মরহুমের শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য দেন।


জানা যায়,  মরহুম সিরাজুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভোগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর।

Tag
আরও খবর