ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি কমলা হ্যারিসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 01:44:44 am


দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ইসরায়েলের উদ্দেশে বলেছেন, রাফাহ শহরে কোনো ধরনের বড় সামরিক অভিযান চালানো ‘বড় ধরনের ভুল’ হবে। রাফাহ শহরে স্থল হামলা চালালে ইসরায়েলকে ‘পরিণাম’ ভোগ করতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 


কমলা হ্যারিস গত রবিবার মার্কিন সংবাদমাধ্যম এবিসিতে প্রচারিত এক সাক্ষাত্কারে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে শহরটিতে অগ্রসর হওয়া ‘বড় ধরনের ভুল’ হবে।  মার্কিন ভাইস প্রেসিডেন্টের এসব মন্তব্য গাজায় সংঘাত অব্যাহত থাকায় ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে সম্পর্কের ক্রমাগত উত্তেজনার ওপর আলোকপাত করছে বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের অন্য মিত্র দেশগুলোও রাফাহ শহরে আগ্রাসন নিয়ে ইসরায়েলকে সতর্ক করে আসছে।মিসরের সীমান্তবর্তী ওই শহরে ১০ লাখের বেশি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।চলতি সপ্তাহে কমলা হ্যারিস এবিসিকে বলেন, ‘আমরা একাধিক আলোচনায় এবং প্রতিটি উপায়ে খোলাসা হয়েছি যে রাফাহতে যেকোনো বড় সামরিক অভিযান একটি বড় ধরনের ভুল হবে।  আমি সেখানকার ম্যাপগুলো পর্যবেক্ষণ করে দেখেছি। এসব মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। আর আমরা রাফাহতে অবস্থানরত প্রায় ১৫ লাখ মানুষ দেখছি। যারা শহরটিতে অবস্থান করছে, কারণ তাদের সেখানেই যেতে বলা হয়েছিল।


’ জনাকীর্ণ শহরটিতে ইসরায়েলি অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।’ তবে এই ধরনের প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বৃহস্পতিবার বলেছেন, রাফাহ শহরে একটি বড় ধরনের হামলা ‘ভুল’ ও ‘অপ্রয়োজনীয়’।  এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। আল-শিফা হাসপাতালে ইসরায়েলি ট্যাংক এবং সাঁজোয়া বুলডোজার কমপক্ষে চারটি মরদেহ ও অ্যাম্বুল্যান্সকে পিষে দিয়েছে বলে সেখান থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা অভিযোগ করেছে।এ ছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-আমাল ও নাসের হাসপাতালও ঘিরে  রেখেছে। উত্তর গাজায় আর ইউএনআরডাব্লিউএর খাদ্য বহনকারী গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার ৭০ শতাংশ মানুষ তীব্র মাত্রায় খাদ্য ঘাটতিতে ভুগছে।

আরও খবর