ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পাকিস্তানে নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ন্ত্রাসীসহ নিহত ৬

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 08:24:13 am

পাকিস্তানে একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তিধর এই দেশটির আধাসামরিক সৈন্য এবং অন্য পাঁচজন হামলাকারী সন্ত্রাসী।


মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত একজন আধাসামরিক সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন।


সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।


প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’


পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।


পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।


এছাড়া বিএলএ এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।


রয়টার্স বলছে, এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রচুর বিনিয়োগ করেছে চীন। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশে গোয়াদর বন্দরের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পরিচালনাও করছে বেইজিং

আরও খবর