উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

উখিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতার ৫৪ বছরে বিশ্বের কাছে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করেছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাঁঝ সকালে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদের করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উখিয়া থানা পুলিশ, উখিয়া অনলাইন প্রেসক্লাব,উখিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এরপর উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মিলিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে উখিয়া থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,স্কাউটসহ উখিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুির রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর