উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

ইন্দোনেশিয়া ভূমিধসের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-03-2024 09:21:23 am

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি গ্রামে ভূমিধস ও বন্যার ঘটনায় উদ্ধারকর্মীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

রোববার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রাম মধ্যরাতের ঠিক আগে জলমগ্ন হয়ে পড়ে। এ সময় অনেক গ্রামবাসী ঘুমিয়ে ছিল।

এ প্রাকৃতিক দুর্যোগে প্রাথমিকভাবে দশ জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। এতে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত এবং শত শত লোককে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি এএফপি’কে বলেন, ‘আজ সকাল পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।’

খবরে বলা হয়, বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা লক্ষ্য করা যায় এবং বন উজাড়ের কারণে কিছু অঞ্চলে সমস্যাটি আরো বেড়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টির কারণে দ্বীপপুঞ্জের কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

এই মাসের শুরুর দিকে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে।

আরও খবর