রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রতিকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জহিরুল (২১) নামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। 

সে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহিরুল ইসলাম চোখে কম দেখতেন এবং ছোটবেলা থেকেই মৃগী (বাই) রোগে আক্রান্ত ছিলেন। বাড়িতে বসে বিভিন্ন সময় তার মৃগী রোগ দেখা দিত। ঘটনার দিন জহিরুল তাদের ঘরের দক্ষিণ পাশে খালে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তার চাচাতো নানা শাহজাহান মৃধা গোসল করতে গিয়ে জহিরুলের জুতা ও লুঙ্গি ঘাটের উপরে দেখলেও জহিরুলকে দেখেনা। এসময় সে  ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জহিরুলের মাকে জানায়। পরে তিনি (মা) এসে জহিরুলের মামাতো ভাই নান্টুকে নিয়ে খালে খোঁজাখুজি করে মৃত অবস্থায় উদ্ধার করে।


আরও খবর