তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

শহরের তিন প্রতিষ্ঠানে নানান ত্রুটি: ২ লক্ষ ৬৩ হাজার টাকা জরিমানা

অগ্নিনির্বাপক ত্রুটি ও অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনাসহ নানা অসঙ্গতি থাকায় কক্সবাজার শহরের তিন প্রতিষ্টানকে ২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের

যৌথ অভিযানে সী ওয়ার্ল্ড ও অভিসার হোটেলকে অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রুটি থাকায় ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও সরকারী জমিতে ভবন সম্প্রসারণ করার অপরাধে কলাতলীর বৈশাখী রেস্তুরাকে দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় রুট পারমিটহীন ৪টি কারের ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা ও একটি কার জব্দ করা হয়।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা বলেন, ” ঈদের পর পর্যটন মৌসুমে নিয়ম না মেনে কোন অসঙ্গতি রেখে ব্যবসা করার সুযোগ নেই। কেউ যদি নিয়ম না মেনে ব্যাবসা পরিচালন করে তাহলে সেই প্রতিষ্টান সিলগালা করা দেয়া হবে। আপাতত ২ টি হোটেল একটি রেস্তোঁরাকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বাকি হোটেল ও নানা অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে”।

চলমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনায় পরিস্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি, মেয়াদহীন পলেথিনে খাবার সংরক্ষনসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান করে জরিমানা আদায়ের কথা জানান নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এসময় তিনি বলেন, ” আমরা বিভিন্ন রেস্তুরায় নিয়মিত মনিটরিং করে গ্রেডের আওতায় আনার চেষ্টা করছি। কক্সবাজার কে স্বাস্থ্যকর পর্যটন শহর হিসেবে রুপান্তিত করতে আমরা কাজ করছি”।

এদিকে সরেজমিনে গিয়ে যেসব হোটেল ও রেস্তোঁরায় অভিযান করা হয়েছে তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অনেকেই অপারগতা দেখান। তবে সী ওয়ার্ল্ডের ম্যানেজার কাজের বাহানা দেখিয়ে এড়িয়ে যান।

দমকল বাহিনীর তথ্যমতে, কক্সবাজার শহরের ৫ শতাধিক হোটেলের মধ্যে হাতেগুনা ৭ থেকে ১০ টি হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন থাকলেও বাকি হোটেল রেস্তোঁরাগুলোর বাস্তবায়ন করার আগ্রহও নেই অনেকের। এমনকি অনেক তারকামানের হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও অসম্পূর্ণ বলে জানাগেছে।

জেলা প্রশাসনের অভিযানে দমকল বাহিনি,আনসার বাহিনিসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর