জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইউক্রেনকে এফ-১৬ বিমান সরবরাহকারী দেশ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে: পুতিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2024 04:36:30 pm

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটভুক্ত কোনো দেশ নিয়ে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই এবং তারা পোল্যান্ড, বাল্টিক দেশগুলো বা চেক রিপাবলিকে আক্রমণ করবে না। তবে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করে কিংবা এ সমস্ত দেশ থেকে ইউক্রেনের হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুদ্ধবিমান ওড়ে তবে সে সেসব দেশ রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।


বুধবার (২৭ মার্চ) রাশিয়ার স্থানীয় সময় রাতে দেশটির বিমান বাহিনীর পাইলটদের উদ্দেশে দেয়া ভাষণে পুতিন এ কথা বলেন।


তিনি বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পূর্বে রাশিয়ার দিকে সম্প্রসারিত হয়েছে, কিন্তু কোনো ন্যাটো দেশে আক্রমণ চালানোর পরিকল্পনা মস্কোর নেই।


পুতিন বলেন, এসব রাষ্ট্রের প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক অভিপ্রায় নেই। আমরা আরও কিছু দেশে আক্রমণ করতে পারি- এমন ধারণায় পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলোর বাসিন্দারা ও চেকরাও ভয়ে আছে, কিন্তু এসব সম্পূর্ণ বাজে কথা, অর্থহীন প্রলাপ।


গত এক বছরের কাছাকাছি সময় ধরে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে এবং তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে এ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের কাছে এখনো এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করেনি। রাশিয়া বারবার এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বোমা বহনে সক্ষম এই জঙ্গিবিমান দেয়া হলে তা ‘অগ্রহণযোগ্য যুদ্ধ-বিস্তৃতি’ বলে গণ্য করা হবে।


প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দেয় তাহলে তাতে যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বরং আমরা এসব বিমানকে পশ্চিমা ট্যাংক, আরমার্ড ভেহিকেলসহ অন্য সামরিক যানের মতোই ধ্বংস করব।


পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেনকে যেসব দেশ এফ-১৬ জঙ্গিবিমান দেবে তারা রাশিয়ার স্বাভাবিক ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে তা সে দেশ যেখানেই অবস্থিত হোক না কেন।


ইউক্রেন দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক এক যুদ্ধে লড়াই করছে। দেশটি অনেক দিন ধরেই পশ্চিমা দাতাদের কাছে এফ-১৬ জঙ্গি বিমান চেয়ে আসছে। বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডস দেশটিকে এফ-১৬ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর ন্যাটো জোটের অনেকগুলো দেশ ইউক্রেনীয় পাইলটদের এসব যুদ্ধবিমান ব্যবহারের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে।


২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। এর ফলে ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সংকট সবচেয়ে গভীর পর্যায়ে রয়েছে।

আরও খবর