নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জে যুবককে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা// থানায় মামলা রুজু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) নামক এক যুবককে পিটিয়ে তার দুই পা ভেঙ্গে ও এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে  গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা । এ ঘটনায় গত ৩০ মার্চ শনিবার রূপগঞ্জ থানায়  মামলা রুজু করা হয়েছে। 

একই এলাকার সাব্বির হোসেন খোকা (২৫), তানভীর (২০), এজাজুল ওরফে এজাজ (২০), ইয়াছিন (১৮), মারুফ (২১), শামীম (২২), তাওহীদ (২২), ইফতি (২০), কবির হোসেন (৪২), মেহেদী (১৯), উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকার লিসান (২৩) সহ  ১১ জনকে অভিযুক্ত করে আহত সাদ্দাম হোসেনের স্ত্রী রত্মা আক্তার বাদী হয়ে এ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আহত সাদ্দাম হোসেন বর্তমানে  ঢাকা পঙ্গু  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ১০ টার সময় সাদ্দাম হোসেন তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাস সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মাঝিপাড়া গ্রামের পূর্বেপাড়ার আমির হোসেনের বাড়ির সামনে ২০/২৫ সদস্যের এক দল সন্ত্রাসী রাম দা, চাইনিজ কুড়াল, সুইচগ্যায়ার, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে তার দুই পা ভেঙ্গে ফেলে ও তার এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সাদ্দাম হোসেনের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনের পকেটে রক্ষিত নগদ ২০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। 

এদিকে স্থানীয়রা জানান, সাব্বির হোসেন খোকার নেতৃত্বে সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। 

Tag
আরও খবর