ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

১৬৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2024 12:13:28 am


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্প আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১৬৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই এই তেল কিনবে। এর পরিমাণ এক কোটি ১০ লাখ লিটার। প্রতি লিটার তেলের দাম ১৫২.৯৮ টাকা হিসাবে ১৬৮ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা পড়বে।


সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে এই তেল কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  এসংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী সভায় উপস্থাপন করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।টিসিবির ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি ৮০ লাখ লিটার ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১৯ কোটি ১৮ লাখ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।এর মধ্যে বেশির ভাগ তেল স্থানীয় পর্যায়ে কেনা হয়েছে। এবার এক কোটি ১০ লাখ লিটার তেল স্থানীয়ভাবে কিনবে সংস্থাটি।


স্থানীয়ভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ৭ ফেব্রুয়ারি উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহবান করা হয়। দরপত্রে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেলের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনিম্ন ৩০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়।দরপত্রের নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান সিটি এডিবল অয়েল লিমিটেড দর প্রস্তাব জমা দেয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক মূল্য ছিল ১৬০.১০ টাকা। সেখানে দরপত্রে সিটি এডিবল অয়েল লিমিটেড প্রতি লিটার সয়াবিন তেলের দাম উল্লেখ করে ১৫২.৯৮ টাকা। দুই লিটারের প্লাস্টিক বোতলে এসব তেল টিসিবির গুদামে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৩ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে