৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

রেলের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় আটক ২, নাশকতার ধারণা

নীলফামারীতে মধ্যরাতে রেললাইনের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় তাদের কাছে ১৬ টি ফিসপ্লেট ক্লিপ ও হাতুড়িসহ ক্লিপ খোলার যন্ত্রাংশসহ তাদের পুলিশে দেওয়া হয়।

রেল কর্তৃপক্ষ বলছে, নাশকতার উদ্দেশ্যে ক্লিপগুলো খুলছিলেন তারা। 

মঙ্গলবার(২এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম। 

এর আগে সোমবার গভীর রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৩৪২ নং রেলসেতু এলাকায় রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল। তারা দুজনই স্থানীয় কলেজ থেকে ডিগ্রি (সম্মান) পাস করেছেন। 

স্থানীয়রা জানান, ফিসপ্লেট ক্লিপ খোলার শব্দ পেয়ে দুইজনকে হাতে নাতে ধরা হয়েছে। তবে রেল লাইনের ফিসপ্লেট ক্ষতিগ্রস্ত না হওয়ায় বড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে, স্বাভাবিক রয়েছে রেল চলাচল।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশের কর্মকর্তা জানান, আটককৃত দুজন উচ্চশিক্ষিত বেকার যুবক। ওই দিন রাতে তারা রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, যদি স্থানীয়রা বিষয়টি না দেখতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আমার ধারণা ওই দুই যুবক নাশকতার উদ্দেশ্যেই ক্লিপগুলো খুলেছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে তাদের উদ্দেশ্য নাশকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর নীলফামারীর ডোমারে নাশকতার উদ্দেশ্যে  রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও খবর