অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু ৩০ জুন;রুটিন প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2024 09:18:11 am

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন। বাংলা প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ আগষ্ট পর্যন্ত।

ব্যবহারিক পরীক্ষা ১২ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ২১ আগষ্ট পর্যন্ত।  

আজ ২ এপ্রিল আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাও পূর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত এই টাকা জমা দেওয়া যাবে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। কেন্দ্র ফি বাবদ প্রতি পরিক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা দিতে হবে। অন্যদিকে, ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের মোট ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের জন্য ২ হাজার ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে