কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্রগ্রামে শানে হযরত আলী মুরত্বাদা কনফারেন্স সম্পন্ন।

এম এ কাইয়ুম ( Contributor )

প্রকাশের সময়: 02-04-2024 02:37:32 pm

চট্রগ্রামে শানে হযরত আলী মুরত্বাদা কনফারেন্স সম্পন্ন।


জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা  কামিল ২০০৮ বন্ধু ফোরামের পক্ষ থেকে শানে হযরত আলী মুরত্বাদা কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 


০১ এপ্রিল (সোমবার ) মুরাদপুরস্থ জামান হোটেল হলরুমে বিকাল ৪টায়   অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী। 


শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা সৈয়দ ফরমান উলাহ।

নাত পরিবেশন করেন মোহামদ হেলাল উদ্দিন। 


মাওলানা আবদুস শাকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন

মাওলানা মোহাম্মদ শফিউল আলম,

মাওলানা মাসউদ আত্তারী, মাওলানা কাজী মামুনুল ইসলাম, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, আশরাফুল আলম, কাজী মিজানুল কাদের, আবু বকর সিদ্দিক, মাওলানা সৈয়দ ফরমান উল্লাহ,  মোহাম্মদ রেজাউল, মোহাম্মদ আরিফ, কুতুব উদ্দিন, বদিউল আলম,কবি কাজী নিজাম, মোহাম্মদ মহিউদ্দিন,হেলাল উদ্দিন 

সহ আরো অনেকে। 


বক্তারা বলেন, ইসলামের চতুর্থ খলিফা মওলা আলী শেরে খোদা আমাদের জন্য এক অনুপম আদর্শ।

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরনীয়।


হজরত আলী (রা.) মুসলিম জাহানে একটি অবিস্মরণীয় নাম।

হজরত আলী (রা.) ছিলেন নবী করিম (সা.)-এর আপন চাচাতো ভাই ও জামাতা। তার পিতার নাম আবু তালিব। মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ ইবনে হাশিম। হজরত আলী (রা.)-এর ডাক নাম আবু তুরাব। তিনি ৬০০ খ্রিস্টাব্দের রজবের ২৩ তারিখ মক্কার ঘরে জন্মগ্রহণ করেন।


হুজুর (সা.) নবুয়তপ্রাপ্ত হলে মাত্র ৯-১০ বছর বয়সে বালক আলী পুরুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন।

তিনি বদর, ওহুদ, খন্দক, বনু কোরায়জা যুদ্ধ, হোদায়বিয়ার সন্ধি, খায়বর বিজয়, হুনাইনের যুদ্ধ, আদিউসের যুদ্ধ ও ইয়ামিনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসে শেরে খোদা উপাধি লাভ করেন।বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য হযরত মুহাম্মদ ﷺ তাঁকে “জুলফিকার” নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দুর্গ জয় করলে মহানবী (ﷺ) তাঁকে “আসাদুল্লাহ” বা আল্লাহর সিংহ উপাধী দেন।


হযরত আলী (রাঃ) সম্পর্কে রাসুল ﷺ এরশাদ করেছেন, আলী সব সময়ই হকের পথে থাকবে। “আলী (রা.)-কে মহব্বত করা ঈমান, আর আলী(রা.)’র সঙ্গে শত্রুতা করা মুনাফেকী”  (মুসলিম, ১ম খণ্ড, পৃ-৪৮)


“আমি জ্ঞানের শহর, আলী তার দরজা” (সহি তিরমিজি, ৫ম খণ্ড, পৃ;২০১)


“যে আলীকে দোষারোপ করল, সে আমাকে দোষারোপ করল, আর যে আমাকে দোষারোপ করল সে খোদাকে দোষারোপ করল। আল্লাহ তাকে মুখ নিচু করে দোজখে নিক্ষেপ করবেন।” (সহি বুখারী-দ্বিতীয় খণ্ড, সহি মুসলিম- দ্বিতীয় খণ্ড, সহি তিরমিজি, ৫ম খণ্ড)।


আমি যার মাওলা আলীও তার মাওলা। হে খোদা যে আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখ, যে আলীর সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখ।”(সহিহ মুসলিম, ২য় খণ্ড, পৃ-৩৬২, মুসনাদে ইমাম হাম্বল, ৪র্থ খণ্ড, পৃ-২৮১)


নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছন, আমি যার বন্ধু,  আলীও তার বন্ধু। (তিরমিযীঃ৩৭১৩)


১৯ শে রমজান সালাতরত অবস্থায় আবদুর রহমান ইবনে মুলজিম নামক এক খারেজীর আক্রমনে তিনি মারাত্মক ভাবে আহত হয়ে তিন দিন পর ২১ শে রমজান ৪০ হিজরি মোতাবেক ২৭ জানুয়ারী শাহাদাত বরণ করেন।


পরিশেষে মিলাদ কিয়াম ও  মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী।

Tag
আরও খবর