গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2024 03:02:38 pm

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ খোলাবাজারে বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আমদানি করা এসব পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করছে সংস্থাটি। প্রায় ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের প্রথম চালান গত রোববার দেশে এসে পৌঁছায়।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে আমদানি করা এই পেঁয়াজের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান মো. আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

উদ্বোধনের পর আজ থেকে ঢাকা মহানগরের ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খোলাবাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে।

সম্প্রতি পেঁয়াজের দাম বাড়ায় সরকার ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের একটি চালান গত রোববার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

পেঁয়াজ বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে আমরা পেঁয়াজ পেয়েছি। তবে দাম কমাতে খানিকটা দেরি হয়েছে। ভারতের ৮০০ ডলারের পেঁয়াজ ৪০০ ডলারে আমরা আনতে পেরেছি।’ এ সময় ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে আহসানুল ইসলাম আরও বলেন, পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আনার ব্যবস্থা করা হবে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এ বিক্রয় কার্যক্রম চলছে। তাতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গায় পেঁয়াজের দাম কমে যাবে।

এ সময় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারত ছাড়াও মিয়ানমার, রাশিয়া ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে তাঁর মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, পেঁয়াজের এ আমদানি কার্যক্রম সরকারের সফল বাণিজ্য কূটনীতির ফল। ভারতের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের জন্য দেশটি বিশেষ কোটা রাখবে বলে আশা করেন তিনি।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে