কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জের নলতা শরীফে বিশ্বের ২য় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জের নলতা শরীফে বিশ্বের ২য় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সৌদি আরবের মক্কা শরীফের পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাধীন।নলতা রওজা শরীফ প্রাঙ্গনে প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ হাজার মানুষ এক সাথে ইফতার করেন ।



প্রতিদিন সকাল থেকে ২০ থেকে ২৫ জন একত্রে কাজ করেন। আসরের নামাজের আগেই বিভিন্ন ভাজা জাতীয় জিনিস প্রস্তুত শেষ করেন দায়িত্বপ্রাপ্ত রাধুনীরা । স্বেচ্ছা সেবকরা, প্রতিদিন ৪থেকে ৫ টা গ্রুপে ভাগ হয়ে কাজ করেন। এবং ইফতারি বন্টনের জন্য রয়েছে প্রায় ৪ থেকে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। ইফতারি সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, খেজুর,সিংগড়া, ফিন্নি, চিড়া, কলা ও ডিম। এত মানুষের ইফতারির আয়োজনের পরও জেলার বিভিন্ন মসজিদে এক বার করে ইফতারি পৌঁছে দেওয়া হয়। 


এখানে প্রতিদিন ধনী গরিব ফকির মিসকিন  সকল ধরনের মানুষ সব ভেদাভেদ ভূলে সারি বদ্ধ ভাবে ইফতারে অংশ নেই । এবং  সওয়াব হাসিলের জন্য দুর দুরন্ত থেকেও ইফতারের উদ্দেশ্যে ছুটে আসেন রোজাদাররা।


১৯৫০ সাল থেকে প্রতিবছর রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নলতা রওজা শরীফ মাঠে বিশাল ছাউনি নির্মান করে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন কর্তৃপক্ষ, রমজান মাসব্যাপী এই আয়োজন চলবে । 


বর্তমানে এই ইফতার মাহফিল এর পরিধি বেড়ে চলেছে। বর্তমানে শাহ সুফি হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহর (রহ.) রওজা প্রাঙ্গনেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 


রোজার ১ম থেকে প্রতিদিন একত্রিত হয়ে ইফতার করেন প্রায় দশ হাজার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ইফতারের করার জন্য ছুটে আছেন নলতা শরীফে।বিকাল  ৩ টা ৩০ মিনিটের পর থেকে ইফতারি বণ্টনের কাজ শুরু করেন স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে জানা গেছে-পবিত্র মক্কা শরিফের পরেই এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ৫৪ মিনিট আগে