চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালায় দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার দিলো সেনাবাহিনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2024 12:49:34 am

খাগড়াছড়ির দীঘিনালায় দুই শতাধিক দরিদ্র ও অস-হায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। প্রতি উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, তেল, চিনি চা-পাতা, আটা ও লবন। মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি রিজিয়নে আওতাধীন দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এটি বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন- দীঘিনালা জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, অনারারী লেঃ মো. আবদুল মান্নান, জেসিও কোয়াটার মাষ্টার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস আলী ও কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা প্রমুখ। দীঘিনালা সেনা জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, দীঘিনালা সেনা জোন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমগুলো সত্যিই প্রশংসনীয়। দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালার শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দীঘিনালা জোন সদা আর্ত মানবতার সেবায় নিয়জিত। অতীতের ন্যায় ভবিষ্যতেও এধরণের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে

আরও খবর