সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় ফল কেনাকে কেন্দ্র করে সংর্ঘষে আহত ১০, পুলিশের গুলি বর্ষণ


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর বাজারে বিকালে ফল কেনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সংঘর্ষ এড়াতে পুলিশ ১৩ রাউন রাবার বুলেট নিক্ষেপ করেছে। গুরুত্বর আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, হাট ফাজিলপুর বাজারে কাকড় বিক্রেতা আক্কাস হোসেন বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের নবাব হোসেন এর কাছে কাকর বিক্রয় করে। পরে কাকড় বাড়িতে নিয়ে কাটলে ভেতরে সাদা দেখা যায়। এই কাকড় সাদা দেখানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ড হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস ও আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরা উভয়ই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী (ট্রাক প্রতিকের) নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। 

সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।


শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উসকানি দেওয়ায় ১জনকে আটক করা হয়েছে।


Tag
আরও খবর