ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতি প্রবণ স্থানে নবনির্মিত পুলিশ চেকপোস্ট উদ্বোধন

ছবি-দেশচিত্র

চলন্ত যানবাহনে ডাকাতি ও নারী ধর্ষণ প্রবণ মহাসড়কের মধুপুর উপজেলার নরকোণায় নবনির্মিত পুলিশ চেকপোস্ট উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ওই পুলিশ চেকপোস্টের উদ্বোধন করেন। 

ডাকাতি প্রবণ সড়কগুলো হলো ঢাকা-টাঙ্গাইল-জামালপুর ও টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে প্রতিদিন ১৬টি রুটের গাড়ি চলাচল করে। উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট উদ্বোধনকালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এই সড়ক পথে চলন্ত বাসে ২০১৮ সালে আলোচিত রূপা ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন। এরপর ২০২২ সালে তার দায়িত্বকালে উত্তরবঙ্গের একটি বাস দুর্বৃত্তরা এই রোডে এনে গণডাকাতি ও নারী ধর্ষণ করে অনুরূপ ঘটনার জন্ম দেয়। ওই ঘটনাগুলো ঘটে ওই সড়কের মধুপুর উপজেলার  রক্তিপাড়া মসজিদের উত্তরে। ঘটনার পর থেকেই চলন্ত যানবাহনে ডাকাতি ও নারী ধর্ষণ প্রবণ এই সড়কে পুলিশী পাহারা জোরদার করার জন্য চেকপোস্ট করার উদ্যোগ নেওয়া হয়। 

এই চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সড়ক পথের যানবাহনের যাত্রী ও এলাকার জনগণের নিরাপত্তা বিধানে কাজ করবে। নিরাপত্তা বিধানের এ কাজে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা থাকতে হবে।  

 উল্লেখ্য, চলন্ত বাসে ২০১৮ সালে দেশের আলোচিত রূপা ধর্ষণ  ও হত্যা এ সড়কে ঘটেছিল। ২০২২ সালে উত্তর বঙ্গের একটি বাস দুর্বৃত্তরা এ রোডে এনে অনুরূপ আলোচিত গণডাকাতি ও নারী ধর্ষণের ঘটনা ঘটায়। একই সময়ে একই (রক্তিপাড়া) স্থানের  মহা সড়কের পাশের একটি বড় বাসায় ডাকাতির ঘটনা ঘটে। আশেপাশের বাড়ি ঘওে ডাকাতির ঘটনা নিয়মিত ঘটে।

Tag
আরও খবর