নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

বাঘায় ক্যারেটের গোডাউনে আগুন- ক্ষতির পরিমান ৩ কোটি

রাজশাহীর বাঘায় একটি প্লাস্টিক ক্যারেটের গোডাউনে আগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩ কোটি টাকার খয়ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন গোডাউন মালিক মুনসুর রহমান সহ আহত হয় কয়েক জন। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চারটি ফায়ার সার্ভিসের  লোকবল এসে এ আগুন নিয়ন্ত্রন করে। শুক্রবার (৫এপ্রিল) দুপুরে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

ঘটনার প্রত্যক্ষ দর্শী তেপুকুরিয়া গ্রামের প্রভাষক রাসিদুল ইসলাম ,আবু সাইদ বিটেন ও মোস্তাক আহাম্মেদ জানান, শুক্রবার বেলা ৩ টার সময় আকষ্মিক ভাবে ঐ গ্রামে অবস্থিত মুনসুর রহমানের প্লাস্টিক ক্যারেটের গোডাউনে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। এরপর মুহুর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। এ সময় থানা পুলিশ এবং বাঘা ফায়ার স্টেশনে ফোন করলে কিছু সময়ের মধ্যে বাঘা ফায়ার স্টেশনের লোকজন চলে আসেন। এর কিছু সময়ের মধ্যে পাশ্ববর্তী চারঘাট, পুঠিয়া এবং লালপুর থেকেও ফায়ার ডিফেন্সের লোকবল এসে উপস্থিত হন। অত:পর গ্রামের লোকজন সহ চারটি ফায়ার স্টেশনের লোকজন মিলে এই আগুন নিয়ন্ত্রন করেন। এতে প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত হয়। 

এদিকে ভয়াবহ আগ্নীকান্ড নিভাতে গিয়ে আগুনের তাপে অসুস্থ হয়ে পড়েন গোডাউন মালিক মুনসুর রহমান (৩৫), ইনছার আলী (৫০) ইয়াজুল ইসলাম(৩৭) আয়ুব আলী (৩৪) রেজাউল করিম(৩৬)  সহ আরো অনেকে। এদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক হুমাইয়া জেরিণ।

এ বিষয়ে গোডাউন মালিক মুনসুর রহমান মুর্ছা জেতে,জেতে বলেন, আমি আমার মামার সাথে প্রায় ১৫ বছর যাবত পাটনার সিপে আম,বরই ও পিয়ারা-সহ কাঁচা ফলমুল বাজারজাত করণের জন্য প্লাস্টিকের ক্যারেট(ঝুরি), খবরের কাগজ (পেপার)ও মোটা কাগজের বক্স(কাটুন) এর ব্যবসা করে আসছি। কিন্তু আল্লাহপাক আজ সবকিছু কেড়ে নিয়েছে।  তবে এই আগুন কি ভাবে লেগেছে এ বিষয়ে তিনি তাৎক্ষনাত কিছুই বলতে পারেননি। 

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে চারটি ফায়ার স্টেশানে ফোন করে আমি ঘটনা স্থালে যায়। এ সময় উপজেলা চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলুও সেখানে উপস্থিত ছিলেন। তবে বাতাশ না থাকায় পার্শ্ববর্তী  লোকজন রক্ষা পেয়েছেন। এ ক্ষতি অপরনীয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

রাজশাহী ফায়ার স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম বলেন, ঘটনা স্থলের পাশে একটি পুকুর থাকায় অতি দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এই আগুন নিয়ন্ত্রন করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার স্ট্রেশানের লোকবল। #


Tag
আরও খবর