'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার তুলে দেন সহিদ উল্যাহ খান

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার তুলে দেন সহিদ উল্যাহ খান



সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার তুলে দেন সহিদ উল্যাহ খান


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

প্রতি বছরের মত এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।


শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নোয়াখালীর ম্যাটস মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ৩৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়। মেহেদীর রঙে নানা নকশায় রাঙিয়ে দেয়া হয় অসহায় বঞ্চিত শিশুদের।


সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সহেল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বপ্নের উপেদেষ্টা নাজমুল আলম মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাইনুল হাসান শিমুল।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃদ্ধাশ্রম-নোয়াখালী ওল্ড হোম ডে কেয়ারের প্রকল্প পরিচালক ইমদাদুর রশিদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, দেশটিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি দিদারুল আলম, সংগঠনের সভাপতি হাসিবুল হক হাসিব প্রমূখ।


স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের এই সংগঠন গত ১০ বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ এবং পূজায় এমন আয়োজন করে আসছে। এছাড়াও হতদরিদ্রদের জন্য ১০ টাকায় শিক্ষা প্রকল্প, অটিজম শিশুদের জন্য স্বা¯্য’শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে।

আরও খবর