তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।


সোমবার (৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ থেকে তাকে আটক করা হয়।


আটককৃত রোহিঙ্গা হলেন- উখিয়া ২০ নং রোহিঙ্গা ক্যাম্পস্থ ব্লক-এম/৩২ এর মৃত খুইল্লাহ মিয়ার ছেলে মো: তৈয়ব।


বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোঃ ইকবাল।


তিনি জানান- সোমবার (৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে এপিবন পুলিশের একটি টিম। এসময় একজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়।


তিনি আরো জানান- তাকে আটকের পর উখিয়া থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর