গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

সবাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য করুন: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, আমরা চাই ঘুরে দাঁড়াতে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সব দেশ প্রেমিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। 

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশের উদ্যেগে রিকশা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সমাজে এখনো অনেক বৈষম্য রয়েছে। কিছু মানুষ ভালো আছে। কিছু মানুষ খুব ভালো আছে। আবার কিছু মানুষ খারাপ আছে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে। সবাই যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

জুম বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এ সংগঠন যেভাবে মানুষের পাশে সামাজিক কর্ম করে তা সত্যি প্রশংসার দাবিদার। এ সংগঠন রাষ্ট্রীয় কোনো অর্থ এখনো পাচ্ছে না।হয়তো অদূর ভবিষ্যতে পাবে। সে পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা শুধু পথশিশুদের জন্য না, সারা দেশে বঞ্চিত মানুষ ও অসহায়দের জন্য যেমন ভাবছে এবং কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সততা ও নিষ্ঠার সঙ্গে তারা এগিয়ে যাবে।

বাহাউদ্দিন নাছিম এরপর ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন কর্তৃক সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান ও বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ বাজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর