কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ


জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। 


শুক্রবার (৩ মে) দুপুরে গ্রেপ্তার জায়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার ( ২ মে) বিকেলে যমুনার তীরবর্তী নোয়ারপাড়া দুর্গম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জুয়াড়িরা হলো, নোয়ারপাড়া গ্রামের সোলাইমান খানের ছেলে মো. কাসেম (৪৩), সালাম শেখের ছেলে জহুরুল (২৮), মৃত কমিল উদ্দিনের ছেলে ফকির আলী (৩৮), তারতাপাড়া গ্রামের মৃত খেদু শেখের ছেলে জমিদার (৩৫), মৃত আকবর মণ্ডলের ছেলে হলকা (৩৫), ব্রহ্মত্তোর গ্রামের ফজলুল করিমের ছেলে সোলাইমান (৩০) এবং দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত আলালের ছেলে সুজন (২৫)। 



ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বলেন, 'ওসি স্যারের নির্দেশনায় এএসআই মোজাহারুল ইসলাম, এএসআই মোশাররফ হোসেন, এএসআই মেহেদী হাসানসহ আমাদের একটি টিম গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গম তারতাপাড়া কলা বাগান নামক এলাকায় জুয়া খেলার আসর থেকে ৭  জন রাতে জুয়াড়িকে আটক করি। গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'ইসলামপুরকে জুয়ামুক্ত রাখতে পুলিশী অভিযান অব্যাহত।'


আরও খবর