সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলো”র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ




কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলো'র উদ্যোগে কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত ও কর্মহীন ৮০টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার (৮ এপ্রিল)  দিনব্যাপী কুড়িগ্রামের চর ভেলাকোপা, নওয়াবশ, হানাগড়, ভেলাকোপা, খানপাড়া, শুলকুর বাজার, খলিলগঞ্জ, মুন্সিপাড়া প্রভৃতি এলাকায় ৮০টি পরিবারের মাঝে ঈদ উপহার প্যাকেজ বিতরণ করা হয়।


ঈদ উপহারের প্রতিটি প্যাকেজে ছিলো ১ কেজি পোলাও চাল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট লম্বা সেমাই,  ৫০০ মিলি সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি ও গুড়ো দুধের প্যাকেট। 



ঢাকার ডেমরার একঝাঁক স্বপ্নবাজ তরূণের হাতে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৮টি বছর সবসময় বন্যা, করোনাসহ অন্যান্য দূর্যোগে তারা মানবতার আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছে।


অতীতের ধারাবাহিকতায় এবারো "আলো" সুবিধাবঞ্চিত পরিবারের সাথে ঈদ উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে।


ঈদ উৎসবের ৮ম এই সিজনে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলায় সবমিলিয়ে প্রায় ১৫০০ সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


আরও খবর