কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

লুলা-হাসিনার অভিন্ন দষ্টিভঙ্গি বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক আরো জোরদার করবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2024 01:54:54 am

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং আর্থ-সামাজিক উন্নয়নের তাদের অভিন্ন প্রচেষ্টা ঢাকা-ব্রাজিল সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্র তৈরি করেছে।  

তিনি বলেন, প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী হাসিনার বিশ্ব দৃষ্টিভঙ্গি, নীতি ও অগ্রাধিকারের মধ্যেকার সাদৃশ্যগুলো এবং বিশেষ করে উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রয়াস আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য শর্ত তৈরি করেছে।

ভিয়েরা ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘২০২৪ জি-২০: ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে বক্তৃতায় এ কথা বলেন। 

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সরকারি সফরে গতকাল এখানে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উলে¬খ করে ভিয়েরা বলেন, ব্রাজিল ও প্রেসিডেন্ট লুলার প্রতি তার উচ্চ শ্রদ্ধার কথা তার কাছ থেকে শুনে আমি আনন্দিত, যা পারস্পরিক।

তিনিই প্রথম ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন উলে¬খ করে ভিয়েরা বলেন, ঢাকায় তার উপস্থিতি প্রমাণ করে যে, ব্রাজিল বাংলাদেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অসামান্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করার পাশাপাশি ঢাকা ও ব্রাসিলিয়ার মধ্যে সম্পর্ক অনেক ক্ষেত্রেই যথেষ্ট জোরদার হয়েছে।

তিনি ২০২৪ সালে জি-২০ প্রেসিডেন্সি হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার তুলে ধরেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর ভারতের কাছ থেকে ব্রাজিল দায়িত্ব গ্রহণ করেছিল।

অগ্রাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, ব্রাজিল বৈষম্যের বিষয়টিকে জি-২০ এর আলোচ্যসূচির কেন্দ্রে রেখেছে।

তিনি বলেন, ‘একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ নির্মাণ’ নীতিবাক্যের অধীনে রাষ্ট্রপতি লুলা তিনটি সাধারণ অগ্রাধিকার সংজ্ঞায়িত করেছেন - সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, জ্বালানির রূপান্তর এবং এর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত মাত্রায় টেকসই উন্নয়নের প্রচার এবং বিশ্বব্যাপী শাসন প্রতিষ্ঠানের সংস্কার।

তিনি বলেন, ব্রাজিল বিশ্বাস করে যে, জি-২০ হলো এমন একটি ফোরাম যা বিশেষ করে বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর জন্য সম্মিলিত সমাধানগুলোকে উৎসাহিত করছে। 

তিনি বলেন, বিশ্বের জনসংখ্যা ও জিডিপি এবং সংস্থার বৈচিত্র্যময় সদস্যপদের প্রেক্ষিতে ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের জন্য একটি বৈশ্বিক এজেন্ডা গঠনে গ্রুপটির একটি অনন্য ও প্রভাবশালী ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ব্রাজিল বিশ্বাস করে যে, জি-২০ অবশ্যই উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করবে এবং বহুপাক্ষিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে।

ভিয়েরা বলেন, ব্রাজিল আরো বিশ্বাস করে যে, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (ইউএনএফসিসিসি) এবং এর প্যারিস চুক্তির অধীনে আমাদের সাধারণ লক্ষ্য অর্জনে জি-২০ এর অর্থনীতি-বিস্তৃত প্ল্যাটফর্মগুলোর ভূমিকা এবং আর্থিক খাতের নতুনভাবে সম্পৃক্ত হওয়া উচিত।

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং কেবল বহুপাক্ষিকতাবাদ, সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই তা মোকাবেলা করা সম্ভব।

ভিয়েরা বলেন, এই চেতনায় ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সি বিশ্বাস করে যে, গ্রুপটির এমন একটি জাতিসংঘের লক্ষ্যে কাজ করা উচিত যা তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রধান বৈষম্যগুলি মোকাবেলা করার ক্ষেত্রে আরও কার্যকর হবে।

আরও খবর
6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৭ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৯ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৪ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে