বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

লালপুরে ইউপি চেয়ারম্যান এর অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রন্জু এর নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার নিমতলি এলাকার তামান্না মডেল একাডেমী কেজি স্কুলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সাজেদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, ৪০ দিনের কর্মসূচিতে আত্মীয়করণ, নির্ধারিত লোকের পরিবর্তে কম লোক খাটিয়ে সমস্ত লোকের বিল তুলে নেয়া, জন্ম ও মৃত্যু সনদ,ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়, সয়রাত মহল অবৈধ্যভাবে ৪ লাখ ৮০ হাজার টাকায় ইজারা সহ নানা অনিয়মের কথা তুলে ধরে এর সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য দাবি করেন তারা। এছাড়া
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর যাদের দেওয়া হয়েছে তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানের স্বজনদের ঘর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন উপস্থিত ইউপি মেম্বাররা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রজব আলী,আজাবুল হোসেন ডিলু,মিজানুর রহমান বাচ্চু সহ সংরক্ষিত মহিলা মেম্বার লথিফা বেগম প্রমুখ।
এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন,আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র।

Tag
আরও খবর