ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

কক্সবাজার এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ

ঈদের সময় ঘরমুখো মানুষের চোখেমুখে দেখা যায় আনন্দের চাপ। কিন্তু ট্রেনের সিডিউল বিপর্যয় সেই আনন্দ কিছুটা হলেও মাটি করে দেয়। তেমনি আজ ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রীরা। 

সরেজমিনে দেখা যায়, সোমবার (৮ এপ্রিল ) রাত সাড়ে দশটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ১১ টা ৩৮ মিনিট) এই ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এই ট্রেনে ভ্রমণে আসা যাত্রীরা।

রশিদ নামে একযাত্রী বলেন, এভাবে মানুষের হাজার হাজার কর্মঘন্টা নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষের উচিত সঠিক সময়ে যাতে ট্রেন ছাড়ে সেদিকে নজর রাখা,”

মোহাম্মদ আবদুল্লাহ নামের এক যাত্রী বলেন, “খুবই বিরক্ত লাগছে। নতুন ট্রেন অথচ অবস্থা এরকম এটা ভাবতেই পারিনি। সেই প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করতেছি। এটা কর্তৃপক্ষের বিশেষভাবে নজরে রাখা উচিত।’’

মোহাম্মদ কুদ্দুস আলী তার স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে এসেছেন এই ট্রেনে করে কক্সবাজার ভ্রমণে যাবেন। রাত নয়টায় রাজধানীর আজিমপুর থেকে রওয়ানা দিয়ে স্টেশনে পৌঁছেছেন রাত দশটায়। তিনি জানান, “ আসলে কি আর বলবো ভাই। অপেক্ষা করা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ। সেই এক ঘণ্টা ধরে দুই বাচ্চা নিয়ে অপেক্ষা করতেছি। নতুন ট্রেন হয়ে যদি এই অবস্থা হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা? পরিবারের সাথে ঈদ করতে গ্রামে যাচ্ছি। তবে ঈদের সময় এরকমই হয়, তাই মেনে নিয়েছি"

কক্সবাজার এক্সপ্রেসের স্টুয়ার্ডের দায়িত্বে থাকা তৌসিফ আহমদ জানান, আমাদের কমলাপুর স্টেশনে পৌঁছাতে দেরি হওয়ায় মূলত সিডিউল বিপর্যয়। ১০ টায় ট্রেন প্লাটফর্মে পৌঁছে। এরপর রিজার্ভ ট্যাংকে পানি নেওয়া ও ট্রেনের বগিগুলো পরিষ্কার করতে সময় লেগে যায়। "

উল্লেখ্য, গতবছরের ১ ডিসেম্বর থেকে বিরতিহীন 'কক্সবাজার এক্সপ্রেস' চলাচলের মধ্যে দিয়ে রুটটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে রেলওয়ে।

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের (স্নিগ্ধা) ভাড়া ১ হাজার ৩২৫ টাকা।

Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে