সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্য

ঈদের ছুটিতে কক্সবাজারের কুতুবদিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে পড়ুয়া ইমতেহান সুলতানা (২৩) নামের এক শিক্ষার্থী।  বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার। এ সময় নিহতের সহোদর বোন আখিঁ আক্তার (১৭) গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (০৯-এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।নিহত ইমতেহান ও আহত আখিঁ কুতুবদিয়া উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজি যোগে কুতুবদিয়া ফিরছিলেন ইমতেহান ও আখিঁ।পথেমধ্যে বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় দ্রুতগামী ওই সিএনজি  অপর একটি অটোরিক্সার সাথে ওভার- টেকিং করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর ওই দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত বলে ঘোষণা করেন। আহত আখিঁ আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় পরিবার সূত্র।

এদিকে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি প্রতিবেদকজে নিশ্চিত করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর