সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে দলের কারানির্যাতন নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বড়ঘোপ ইলহাম কমিউনিটি সেন্টারে কুতুবদিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ।

বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানেওয়াজ কুতুবী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহমদ কবির শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তৈয়ব,বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আজিজ বক্তব্য রাখেন।

এতে কুতুবদিয়া উপজেলা উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, সদস্য সচিব মোহাম্মদ মোবিনুল ইসলাম,লেমশীখালী ইউনিয়ন বিএনপির নেতা মাস্টার দিদারুল ইসলাম,উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল,সেচ্ছাসেবক দল, জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর