রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

ইরানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2024 05:07:03 am

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের দুটি গাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী।


আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গত মাসে অপর পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছিলেন পুলিশ কর্মকর্তারা।


শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচিদের বৃহত্তর অধিকার ও উন্নত জীবনমানের দাবি করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। গত কয়েক বছরে প্রদেশটিতে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা।


সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিয়মিত সংঘর্ষ হয় ইরানের নিরাপত্তা বাহিনীর।


আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্ব ও অন্যত্র মাদকদ্রব্য পাচারের প্রধান একটি ট্রানজিট রুট ইরান।

আরও খবর