শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে রাতের আঁধারে ক্ষেতের সব পটল ও মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

উপড়ে ফেলা পটলের ক্ষেত।

বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে গোপেন চন্দ্র বর্মন নামের হিন্দু সম্প্রদায়ের এক কৃষকের দুইবিঘা জমিতে লাগানো প্রায় দুই হাজার পটল ও মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।  এ সময় ওই ক্ষেতের পাশে থাকা একটি পাওয়ার টিলার ও একটি স্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরিয়াবার্তা গ্রামে এ ঘটনা ঘটে। এতে তার প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ কৃষক গোপেন চন্দ্র বর্মন। এ ব্যাপারে আজ বুধবার দুপুরে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বরিয়াবার্তা গ্রামের দরিদ্র কৃষক গোপেন চন্দ্র বাড়ির পাশেই ৫৮ শতাংশ জমি পত্তন নিয়ে পটল ও মরিচ চাষ করে পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে মাত্র ফলন আসতে শুরু করেছিলো। কিন্তু দুর্বৃত্তরা কৃষকের ক্ষতি করতে উপড়ে ফেলছে ক্ষেতের সব গাছ। ক্ষতিগ্রস্থ কৃষকের ছেলে পবিত্র চন্দ্র বর্মন জানান, বুধবার সকালে ক্ষেতে গিয়ে দেখি কে বা কাহারা শত্রুতা করে আমাদের সমস্ত পটল ও মরিচ গাছ উপড়ে ফেলেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর