যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ঈদ উৎসবকে ঘিরে এবছর যানজটমুক্ত ছিল কুড়িগ্রাম



কুড়িগ্রামের কোথাও কোন বিনোদন স্পষ্ট না থাকায় প্রতিবছরই  বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে কুড়িগ্রামের একমাত্র ধরলা ব্রিজসহ আশেপাশের নদী রক্ষা বাঁধে। 

গেলো বছরগুলোতে  এদিন তীব্র যানজটের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষকে। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে ধরলা ব্রিজে চালু করা হয় ওয়ানওয়ে ও সচেতনতা মূলক মাইকিং। ফলে তীব্র যানজট থেকে মুক্তি পায় দর্শনার্থীরা।


বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম ধরলা ব্রিজ এলাকায় জেলার বিভিন্ন এলাকা থেকে বেড়াতে এসেছেন  দর্শনার্থীরা। নিরবিচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে  ব্রিজে উপর ওয়ানওয়ে ও সচেতনতা মূলক মাইকিং করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 


সদরের পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া এলাকার আখতারুজ্জামান বলেন, ঈদের দিন করে ধরলা ব্রিজ পাড় হতে জ্যামে পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এখানে। এবার ব্রিজের উপর ওয়ানওয়ে চালু করার কারণে যানজটে পড়তে হয়নি। আগের মতোই স্বাভাবিক ভাবে ব্রিজ পারি দিলাম।


কুড়িগ্রাম ধরলা ব্রিজে ঘুরতে এসেছেন নাগেশ্বরী উপজেলার সফিউল আলম। তিনি বলেন, আমি পরিবার নিয়ে ঘুরতে এসেছি এখানে। মোটরসাইকেলে করে ধরলা ব্রিজ দিয়ে ২-৩ বার পারাপার হলাম, যানজট নাই। এবার এখানে পরিবেশটা অনেক সুন্দর। 


কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বানিউল আনাম বলেন, প্রতিবছর ঈদের ধরলা ব্রিজ এলাকায় যানজট সৃষ্টি হয়। এবার যানজটের কথা চিন্তা করে ব্রিজের উপর ওয়ান ওয়ে ও সচেতনতা মূলক মাইকিং করছি আমরা। ফলে কিন্তু এবার যানজটের কবলে পড়েনি মানুষ। আমরা ঈদকে ঘিরে সকাল ১০টা থেকে ধরলা ব্রিজের দু-পাড়ে দায়িত্ব পালন করছি।মানুষ যাতে কষ্টে না পড়ে, তাই ঈদের দিনও কাজ করে চলেছি আমরা। 


কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে রমযান মাস থেকেই শহরে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আজ ঈদকে ঘিরে দর্শনার্থীরা ধরলা ব্রিজে বেরাতে আসেন। যানজট নিরসনে আমরা ব্রিজের ওপর ওয়ানওয়ে ও সচেতনতা মূলক মাইকিং করছি। ফলে কিন্তু এ বছর ধরলা ব্রিজ এলাকায় যানজটের সৃষ্টি হয়নি। 




আরও খবর