সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় বিজিপিএস ৮৯ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান


ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন বিজিপিএস ৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে  ফাউন্ডেশনের সভাপতি সামিট কমিউনিকেশন লি. এর চীফ ফিনান্সিয়াল অফিসার   ফরহাদ হোসেন এফসিএ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যাংকার  আবু জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদার হোসেন। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, কুষ্টিয়া হাদী পলি ক্লিনিক এর এমডি আমিরুল ইসলাম, আবু জাফর ওবায়দুল্লাহ মিরন, ব্যবসায়ী আবু বকর জোয়ার্দার বকুল প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিজিপিএস ৮৯ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও  শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আলমগীর অরণ্য, ফাউন্ডেশনের সদস্য প্রভাষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী লুৎফুন্নাহার লুৎফা, আব্দুল আজিজ মিন্টু, ইউপি সচিব তারিক আজিজ, রবিউল ইসলাম রুবেল, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইলিয়াস কাঞ্চন প্রমূখ। 

বিজিপিএস ৮৯ ফাউ ন্ডেশন কতৃক প্রতিবছর মৌবনস্থ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর ডিসেম্বর মাসে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাই এর মাধ্যমে প্রতি শ্রেণি থেকে ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থীকে ১২ মাসের জন্য বৃত্তি প্রদান করে থাকে। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Tag
আরও খবর