প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বৈ-সা-বী উৎসবে মেতে উঠলো টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকত

সাগরের ঢেউয়ে ফুল ভাসিয়ে দিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের উৎসব বৈসাবী শুরু হয়েছে।

পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চাকমা- তঞ্চঙ্গ্যাদের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি শুরু হয়েছে জলে ফুল ভাসিয়ে। তিন দিনের এই উৎসবের প্রথম দিনটিকে বলা হয় ফুল বিজু। নতুন বছরের মঙ্গল কামনায় নদী, ছড়া, লেক, পাহাড়ি ঝর্ণা ও ঝিরিসিহ যেখানেই পানির উৎস আছে সেখানেই ফুল ভাসিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে বিজুকে বরণ করে নেয়া হয়।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে টেকনাফের বাহারছড়ার শামলাপুর সমুদ্র সৈকতে সকাল ৯ টা থেকে শুরু হয় এ আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুল ভাসানো, ধর্মীয় বিভিন্ন রীতি নীতি মেনে এ উৎসব শুরু করেন তাঁরা।

ফুল বিজু মূলত চাকমা সম্প্রদায়ের বর্ষবরণের উৎসব হলেও এবারে তা রূপ নেয় সার্বজনীন সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, রঙ্গন, বেলী, মাধবীলতাসহ নানান বাহারী ফুল কলাপাতায় সাজিয়ে নদীতে ভাসিয়ে গঙ্গা দেবী ও উপ গুপ্ত বুদ্ধের পূজা করেন।

ফুল বিজুতে অংশ নেয়া পূন্যার্থীরা জানান, গেল বছরের সব দু:খ কষ্ট গ্লানি ভুলে গিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নিব। তাছাড়া ফুল দিয়ে ঘর সাজিয়ে নতুন বছরকে বরণ করে পুরনো বছরকে বিদায় জানাই।

অন্যদিকে মাদারবনিয়া সমুদ্র সৈকতে চাকমা- তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ফুল বিজু অনুষ্ঠানেও শত শত পূণ্যার্থী উপস্থিত হয়।

উৎসবমুখর পরিবেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন জায়গা থেকে আসা অসংখ্য নারী পুরুষ তাঁদের উৎসবে অংশগ্রহণ করে।

Tag
আরও খবর