সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংক পেল ৮ ডিএমডি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2024 04:29:25 am

ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আটজন মহাব্যবস্থাপক পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ঈদের আগে এসব কর্মকর্তার পদোন্নতির সুখবর দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করে। পদোন্নতি পাওয়া জিএমরা একই ব্যাংকে নতুন দায়িত্ব পালন করবেন। তারা হলেন-সোনালী ব্যাংকের আবু সাঈদ, রূপালী ব্যাংকের ফয়েজ আলম ও হারুনুর রশীদ, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার, প্রবাসীকল্যাণ ব্যাংকের নূর আলম সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার। বেতন-ভাতা ও আনুতোষিকের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ এবং সরকারের বিভিন্ন সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, প্রজ্ঞাপন প্রকাশের দিন থেকেই পদোন্নতি কার্যকর হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জিএম থেকে এর ওপরের পদে পদোন্নতি ও নিয়োগ দিয়ে থাকে আর্থিক প্রতিষ্টান বিভাগ। ব্যাংকাররা বলছেন, ডিএমডি পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল। অনেক ব্যাংকে শূন্যও ছিল।

আরও খবর
6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে







6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২১ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে