ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ইরানের ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি ইসরায়েলের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2024 10:09:12 am


নজিরবিহীন হামলায় ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল।ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।


ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র  রিয়ার এডমিরাল দানিয়েল হাগারি বলেন, ইরান থেকে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এর ৯৯ শতাংশ রুখে দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের বাহিনী।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, আমরা প্রতিরোধ করেছি, আমরা সবাই মিলে জয়ী হব।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন।তিনি বলেন, ইরান থেকে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করেছে মার্কিন বাহিনী।


ব্রিটেন ও ফ্রান্সও এই প্রতিরোধ ব্যবস্থায় সহায়তা করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।  উল্লেখ্য, সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে রবিবার দিবাগত রাতে ইসরায়েলের মাটিতে এই নজিরবিহীন হামলা চালায় ইরান।

আরও খবর