আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

ইসলামপুরে ধর্মমন্ত্রীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা, উদ্বোধন করলেন বৈশাখী মেলা


জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একটি ইউনিয়নে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট এসএম জামান আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটক আব্দুস সালাম, পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। মঙ্গল শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষ অংশ নেন।


এছাড়া একইদিন দুপুরে উপজেলা কুলকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি পরিষদের আয়োজনে শামছুন্নাহার উচ্চবিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মনজুরুল আহসান খান, জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর খালেক আখন্দ এবং কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। 


আরও খবর