প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

তিন প্রতিদ্বন্দ্বী দলের তিন প্রার্থীকে নিয়ে বিএনপি নেতা খায়রুল আলম চৌধুরীর অঘোষিত নিজস্ব প্যানেল!

আমীরের জন্য একসাথে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট খুঁজছেন, যা দৃষ্টি গোচর ও রহস্য জনক। এটা জাহাঙ্গীর কবির চৌধুরীকে ভোটের মাঠে ডুবানোর একটি অপকৌশল ও ষড়যন্ত্র হতে পারে বলে তারা অনেকেই মনে করেন!


তৃণমূল ও ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নেতা খায়রুল আলম চৌধুরীর বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করতে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদার প্রতি অনুরোধ জানান।


এ ব্যাপারে মন্তব্য জানার জন্য খাইরুল আলম চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আওয়ামী লীগ প্রার্থীর বিএনপি নেতার সমর্থন চাওয়ার বিষয়টি লজ্জাকর ও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের এক সাবেক সভাপতি। আওয়ামী লীগ, জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত প্রার্থীর জন্য একজন ব্যক্তি প্রকাশ্যে এক মন্ঞে ভোট চাইবেন অথবা বক্তব্য রাখবেন সেটা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা কোনভাবেই মেনে নিতে পারতেছে না।


তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তাতে সারা দেশে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক তৈরি হয়েছে। তাছাড়া জাহাঙ্গীর কবির চৌধুরীও বিশাল ভোট ব্যাংক ও ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন উখিয়া উপজেলায়। পাশাপাশি তিনি টানা ৩ বার সরাসরি ভোটে নির্বাচিত রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাছাড়াও তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি। হেভিওয়েট একজন আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে ভোটের জন্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতার কাছে ভোটের জন্য যাওয়ার ও ভোটের জন্য ধর্ণা দেওয়ার কোন প্রয়োজন নেই, সাধারণ মানুষের ভোটে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা এমনিতেই বিপুল ভোটে জিতবে।


উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের টানা সাধারণ সম্পাদক ও সভাপতি। দলের মনোনীত প্রার্থী হয়ে ও নৌকা প্রতীক নিয়ে তিনি টানা ৩ বার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল ফজল উখিয়া উপজেলা জামায়াত ইসলামী একজন বর্তমান আমীর ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিন আক্তার বিএনপি’র সমর্থন নিয়ে ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন ( তৎকালীন সময়ে শাহিন আক্তারের প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেত্রী খোরশেদা করিম)।


তিন প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমর্থিত তিন প্রার্থীকে নিয়ে নিজস্ব অঘোষিত প্যানেল সৃষ্টির মাধ্যমে ভোটের মাঠে কাজ করছেন রত্না পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপি নেতা আলোচিত-সমালোচিত খায়রুল আলম চৌধুরী। এতে বেকায়দায় পড়ে গেছেন আওয়ামী লীগ, জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ও তাদের স্ব স্ব দলের সিনিয়র জুনিয়র নেতা-কর্মীরা এবং সমর্থকরা।


এই ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা জানান, খায়রুল আলম চৌধুরী আওয়ামী লীগের কোন পদে নেই। তাই তিনি কোথায় কি বক্তব্য রাখলেন বা কোন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন সেটা তার একান্তই বিষয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরী। ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল ফজল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিন আক্তার আমাদের দলের মনোনীত বা সমর্থিত কেউ নয়। তাদের পক্ষে বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক বা নেতা-কর্মী ভোট চাইতে পারেন না।


এদিকে জাহাঙ্গীর কবির চৌধুরী পৃথক এক বিবৃতিতে বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে রাজনৈতিক আমেজে এটাই স্বাভাবিক, তবে সেটি যেনো শিষ্টাচার বহির্ভূত না হয় এমনটাই কাম্য।


জনপ্রিয়তা ঈর্ষার সৃষ্টি করে, ঈর্ষা থেকে ছড়ায় অবান্তর প্রলাপ। প্রত্যাশা, এসব প্রলাপ কিংবা অপ্রাসঙ্গিক আলোচনায় আমাকে ভালোবাসা দেওয়া উখিয়ার লাখো মানুষ কখনো বিভ্রান্ত হবে না।


আমি সবসময় গণমাধ্যমে কর্মরতদের সম্মান এবং মর্যাদায় বিশ্বাসী। আমার মন্তব্য ব্যতিত একটি সংবাদ দৃষ্টিগোচর হয়েছে, যেটির প্রেক্ষাপটে আমাকে রাখা হয়েছে যা আসলে অপ্রত্যাশিত।


সংবাদ পরিবেশনে আলোচ্য বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতি অনুযায়ী বাঞ্চনীয়, আশা করছি এক্ষেত্রে গণমাধ্যম ভবিষ্যতে সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিবে।

Tag
আরও খবর