আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ছাগলে আম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারপিটে ১ জনের মৃত্যু

রাজশাহী গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে মারপিটের ঘটনায় রুহুল আমিন (৪২) একজনের মৃত্যু হয়ছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৩ টার সময় গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমিন সাগুয়ান ঘুন্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে।

মৃত্যুর এঘটনায় নিহতের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দয়ের করলে থানা পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন সাগুয়ান ঘুন্টিঘর এলাকার আব্দুল লতিবের ছেলে মনিরুল ইসলাম(৩১) ও রবিউল ইসলাম এবং মনিরুল ইসলামের ছেলে সিফাত আলী (১৮)।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে সাগুয়ান ঘুন্টিঘর এলাকার আজিজুলের ছেলে মোঃ সাদেকুলের ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের পাতা খায়। ওই দিন সন্ধ্যা ৬ টা ৪৫মিনিটের সময় ওই মসজিদ কমিটির সভাপতি সাবেক মেম্বর নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে ছাগলে গাছ খাওয়ার বিষয়ে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিছুক্ষন পর সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থলে সাদেকুল, আরিফুল পিতা আজিজুর, জামাল পিতা সাইফুল, মজিবর পিতা সেকেন্দারসহ আরো অনেকে ঘটনাস্থলে লাঠিসোটাসহ উপস্থিত হয়ে পূর্বের বিষয় নিয়ে মসজিদ কমিটির সভাপতির সাথে তর্ক বিতর্ক শুরু করে।

ওই সময় মোঃ রুহুল আমিন সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয়ে বাঁশের লাঠি, ইট ইত্যাদি দিয়ে মারপিট শুরু করে। রুহুল আমিন রক্ষার জন্য হাজরাপুকুর গ্রামের আনারুলের ছেলে নাজিরুল আগাইয়া আসলে তারা তাকেও মারপিট করে জখম করে। এক পর্যায়ে রুহুল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যায় ।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, এই ঘটনায় একটি নিয়মিত মামলার রুজু হয়েছে, ৩ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।

Tag
আরও খবর