সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুগুণে গুণান্বিত প্রবাসী ইয়ামিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2024 06:50:17 am


মো: ইয়ামিন আকন্দ। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেলঘড়িয়া গ্রামের দুরন্ত ছেলে। কখনোই আটকে থাকতে চাইতেন না স্কুলের ধরা বাঁধা নিয়মের মধ্যে। তাই ৮ম শ্রেণীতে থাকতেই পড়াশোনায় দিতে চেয়েছিলেন ইস্তফা। বের হয়ে পরতে চেয়েছিলেন দিক হতে দিগন্তে। কিন্তু সে যাত্রায় বাবা জাহিদুল ইসলামের কঠোর শাসন ও আপত্তির কারণে তা আর হয়ে ওঠে নি। অত:পর নিজ জেলা থেকে ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে পাস করেন এইচএসসি পরীক্ষায়। তারপর উচ্চ শিক্ষার জন্য চলে আসেন রাজধানী ঢাকায়।


আমেরিকা প্রবাসী ইয়ামিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি নিজের সম্পর্কে আরো বলেন, ঢাকায় আসার পর তাঁর ছেলেবেলার স্বপ্ন পূরণের জন্য তিনি নিজেকে আরো দক্ষ হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যান। পড়াশোনার পাশাপাশি করতে থাকেন বিভিন্ন দক্ষতা উন্নয়ন কোর্স। এরমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্বল্পমেয়াদী কোর্সগুলো ছিল তাঁর প্রথম পছন্দ। ইয়ামিন আকন্দ দেশচিত্রকে জানান, তাঁর পরিশ্রমের স্বীকৃতিস্বরুপ সে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে পুরষ্কৃতও হয়েছেন। যা তাঁকে পরবর্তী সময়ের সাফল্যের জন্য আরো বেশি অনুপ্রাণিত করেছে। 


জানা যায়, মো: ইয়ামিন আকন্দ ২০২২ সালে দেশ ছেড়ে প্রথমে মালয়েশিয়া এবং ২০২৪ সালে তাঁর স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে সেখানেই তিনি একটি রেস্টুরেন্টের পেস্টি শেফ হিসেবে কর্মরত আছেন এবং এ সেক্টরে আরো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন। ইয়ামিন দেশচিত্রকে আরো বলেন, তাঁর বর্তমান অবস্থার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন স্বল্পমেয়াদী ফুড প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল কোর্সটি দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করেছে। বাংলাদেশেও যাদের এই সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তাদেরকেও তিনি এ ধরনের কোর্স করার পরামর্শ দেন।


আরও খবর