র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

লক্ষ্মীপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধু জোসনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭জন আসামীকে গ্রেফতার করেছ র‌্যাব-১১। বুধবার ভোরররাতে লক্ষ্মীপুরে মেঘনা বাজার ও চট্রগামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১১। 


গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, রিপন হোসেন জাকির হোসেন, রিমন হোসেন রাকিব হোসেন মো. ইব্রাহিমসহ ৭জন অসামী। এর আগে মঙ্গলবার নিহত জোসনা বেগমের বাবা ইছমাইল হোসেন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৪জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


উল্লেখ্য, রমজান মাসে ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকার আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিং এর মাধ্যমে মাটি উত্তোলন করে নেয় সিরাজ উদ্দিন। এরপর ৪/৫ দিন ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসায় সিরাজ। 


এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়  সিরাজ। এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ী আসেন সিরাজের ভাই পারভেজ হোসেন ও নিজাম উদ্দিনসহ বিরোধের জের ধরে সোমবার ভোররাত তিনটার দিকে আলাউদ্দিনের বসতঘর হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঙ্গবদ্ধ দল।  এসময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগমকে গুরুত্বর আহত করে তারা। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক জোৎসনা বেগমকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আলাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, হত্যাকান্ডের সাথে আসামীরা জড়িত ছিলো, তারা হত্যার দায় স্বীকার করেছে। সবাইকে সদর থানায় হস্তান্তর করা হবে। অন্য আসামীদেরও গ্রেফতারের অভিযান চলছে।

আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ ঘন্টা ১ মিনিট আগে