আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে রাতে দোকান থেকে করে ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই



বাগেরহাটের মোরেলগঞ্জে দীপক কর্মকার(৪৪) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২৫) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংক সড়কে এঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার থানায় একটি মামালা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে।


ভুক্তভোগী ব্যবসায়ী মোরেলগঞ্জ বাজারের নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দীপক কর্মকার জানান, ঘটনার সময় মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় তার স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় সোনালী ব্যাংক সড়কের  মুরগীপট্টিতে পৌঁছলে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে তাকে বেধরক মারপিট করে তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ও প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সোনা ও রুপার অলংকার ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরত পেলেও নগদ ২০ হাজার টাকা ও তার নিজ গলায় থাকা স্বর্ণের চেইনটি ফেরত পাননি। এ ঘটনায় বুধবার সকাল ১০টায় ভুক্তভোগী ব্যবসায়ী দীপক কর্মকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো- আ. রহিম খান, জুয়েল শেখ, মো. জাহিদ আলম, পান্না শেখ, মো. আনোয়ার হাওলাদার ও মো .সুমন হাওলাদার।


এ বিষয়ে থানা অফিসার ইনজার্জ মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের 
চেষ্টা অব্যাহত রয়েছে।


Tag
আরও খবর