আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বার্তায় তিনি প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিব নারায়ণ দাস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৫ মিনিট আগে
১২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে