কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

আম বাগানের পতিত জমিতে সবজি উৎপাদনে কৃষক রাকিবের উজ্জ্বল দৃষ্টান্ত

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত এক গ্রাম ডাইংপাড়া। এ গ্রামের কৃষি অনেক উন্নত, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। এই গ্রামের কৃষক মোঃ রাকিব হাসান। কৃষি ছিল রাকিবের স্বপ্ন। দীর্ঘ দিন ধরে কৃষি কাজ করেন সে। এখন সে স্বপনো পুরন করে কৃষিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। 

সে তার ০৮ বিঘা আম বাগানের পতিত জমিতে মাচা করে লাউ ও মাটিতে মিষ্টিকুমড়া চাষ শুরু করেছে। তার দৃষ্টিনন্দন লাউ বাগান দেখে সকলের মন জুড়িয়ে যায়।

কৃষক রাকিব হাসান এবারই প্রথম উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ ও উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার এর পরামর্শে আম বাগানের পতিত জমির ফাঁকা যাওগায় একই জমিতে মাটিতে মিষ্টি কুমড়া, চালকুমড়া , মাচায় লাউ চাষ শুরু করে। এতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। আম বাগানের পতিত জমিতে সবজি চাষ করা যায়, প্রতিদিন অনেক লোক তা দেখে বিস্ময় প্রকাশ করেন! আম বাগানের পতিত জমিতে চাষকৃত নিরাপদ ও পুষ্টিকর সবজিগুলোর মধ্যে মিষ্টিকুমড়া , চালকুমড়া,  লাউ উল্লেখযোগ্য। চাষকৃত নিরাপদ ও পুষ্টিকর টাটকা ফলমূল ও সবজির একদিকে যেমন তার পরিবারের পুষ্টি চাহিদা পূরন করছে, অন্য দিকে প্রতিবেশিদের পুষ্টির চাহিদা পূরনে সহযোগিতা করছে সে। পরিবার ও প্রতিবেশীদের চাহিদা পুরনের পাশাপাশি অতিরিক্ত শাক সবজি বাজারে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

কথা হয় চাষি রাকিব হাসানের সাথে। রকিব বলেন, ঈশ্বরীপুর ব্লকের যুগিডাইং গ্রামে ৮ বিঘা জমি লিজ নিয়ে বারি আম ৪, কাটিমন, আম্রপালি জাতের আম রোপন করি ৪ বছর পূর্বে। আমার বাগানের ভিতরে অনেক জায়গা ফাঁকা পতিত পড়ে ছিল। 

গোদাগাড়ী কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার আমাকে পরামর্শ দেন আম বাগানের পতিত জমিতে সবজি চাষ করার জন্য। তার পরামর্শে আমার আম বাগানের পতিত জমিতে লাউ, চালকুমড়া, মিষ্টি কুমড়া চাষ শুরু করি। বর্তমানে জমি থেকে লাউ ও মিষ্টি কুমড়া উঠতে শুরু করেছে। দাম ভালো থাকায় আমি এ পর্যন্ত ৪৫ হাজার টাকার মিষ্টি কুমড়া ও লাউ বিক্রি করেছি। আশা করছি খরচ বাদে ১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি লাভ হবে। 

তার উৎপাদিত লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া  ইতিমধ্যে ট্রাকে যোগে রাজধানী ঢাকার কাওরন বাজারে বিক্রি শুরু করেছেন। তার দেখাদেখি অন্য সব চাষিরাও আম বাগানের পতিত জমিতে লাউ, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, পটল, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজি  চাষ শুরু করেছেন। ফলে ওই এলাকার কৃষকদের তাদের নিজ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। 

তার আম বাগানের পতিত জমিতে সবজি চাষ দেখে ধামিলা এলাকার কৃষক মোঃ মনিরুল ইসলামের, পালপুর এলাকার কৃষক মোঃ সাহাবুদ্দিনসহ আরো অনেকে পতিত জমিতে নিরাপদ ও পুষ্টিকর সবজি চাষ শুরু করেছে। 

কৃষকরা তাদের সবজির জমিতে সুষম সার ব্যবহার, জৈব সার, ছাই, জৈব বালাই নাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও রাসায়নিক সারের সীমিত ব্যবহার করছে।

উপসহকারী কৃষি অফিসার অতনু সরকার বলেন, আম বাগানের পতিত জমিতে সব্জি চাষ করার ফলে কৃষক আর্থিক ভাবে লাভবান হচ্ছে। পাশাপাশি পতিত জমি চাষের আওতায় আসছে। ফসলের ঘনত্ব বেড়েছে। কৃষক জৈব বালাইনাশক, হলুদ ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করার ফেলে নিরাপদ ফসল উৎপাদন হচ্ছে। রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমেছে। এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে সেই লক্ষ্যে আম বাগানের পতিত জমিতে সবজি চাষে কৃষককে উদ্বোদ্ধ করে সবজি চাষ করা হচ্ছে। গোদাগারীতে অনেক আম বাগান সহ বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে, সেই সকল ফলের বাগানের পতিত জমিকে সব্জি চাষের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। 


Tag
আরও খবর